1 Answers
উদ্দীপকের শিশির বাবুর স্ত্রী ছেলেমেয়েদের নিয়ে সুন্দর করে সংসার পরিচালনা করেন। তার মধ্য দিয়ে প্রতিপালনের দিকটি অত্যন্ত স্পষ্ট। আর ঈশ্বরের প্রতিপালনের গুণ বা শক্তি হচ্ছেন বিষ্ণু। তাই শিশির বাবুর স্ত্রীর মধ্যে সৃষ্টিকর্তার গুণ বা শক্তি বিষ্ণুর প্রভাব লক্ষ করা যায়।
বিষ্ণু সৃষ্টির স্থিতি ও প্রতিপালনের দেবতা। এ বিশ্বে যা কিছু আছে বিষ্ণু তা পালন ও রক্ষা করেন। দেবতারা বিপদে পড়লে বিষ্ণু তাদের উদ্ধার করেন। দুষ্টকে দমন ও শিষ্টকে পালন করার জন্য তিনি বহুরূপে এ পৃথিবীতে অবতাররূপে আবির্ভূত হন। বিষ্ণুকে স্মরণ করলে পাপ দূরীভূত হয়, হৃদয় পবিত্র হয় ও মনে শান্তি আসে।
5 views
Answered