1 Answers
বাংলাদেশসহ ভারত ও পৃথিবীর বিভিন্ন দেশে কুমারী পূজার প্রচলন রয়েছে। এ পূজার প্রভাব আমাদের বাস্তবিক জীবনকে ব্যাপকভাবে প্রভাবিত করে। যেমন-
১. কুমারী পূজার মাধ্যমে আমরা দেবীরূপে মা দুর্গাকে নিজের চোখে অবলোকন করতে পারি যা পূজার প্রতি আমাদের গভীর শ্রদ্ধা ও বিশ্বাসবোধের সৃষ্টি করে।
২. এ পূজার মাধ্যমে আমরা আশির্বাদ লাভ করি যা আমাদের সকল প্রকার ভয়-ভীতি, বিপদ-আপদ দূর করে।
৩. কুমারী পূজা পূজারীদের ঐশ্বরিক মাতার সাথে তাৎক্ষণিক সম্পর্ক সৃষ্টি করে এবং বিশ্বাসকে আরও গভীর করে তোলে।
৪. কুমারী পূজার মূল অর্থ হচ্ছে নারীর প্রতি সম্মান প্রদর্শন করা। তাই এ পূজার মাধ্যমে যে শ্রদ্ধাবোধের সৃষ্টি হয় তা পারিবারিক ও সামাজিক জীবনে গুরুত্বপূর্ণ।
4 views
Answered