1 Answers
উদ্দীপকের নিলয় বাবুর স্ত্রী যে দেবতার পূজা করে ছেলে- মেয়ের মুখ দেখেছেন তিনি হলেন কার্তিক দেবতা এবং তার পূজার গুরুত্ব ও প্রভাব অপরিসীম।
কার্তিক একজন পৌরাণিক দেবতা। কার্তিক পূজার মাধ্যমে দম্পতিরা সন্তান-সন্ততি প্রার্থনা করে থাকেন। উদ্দীপকে দেখা যায়, দশ বছরের বিবাহিত জীবনে নিলয় বাবু ও তার স্ত্রী সন্তান সুখ লাভ করতে পারেননি। অতঃপর সন্তানের আশায় তারা এক বিশেষ দেবতার পূজা করলেন এবং ছেলে-মেয়ের মুখ দেখতে পেলেন। তারা যে দেবতার পূজা করেছেন তিনি হলেন কার্তিক দেবতা কারণ তিনিই দেবসেনাপতি নামে পরিচিত এবং তার কাছে প্রার্থনা করলেই সন্তান প্রাপ্তি ঘটে থাকে। কার্তিক পূজার মাধ্যমে দম্পতিরা সুন্দর, সুঠাম ও বলিষ্ঠ চেহারার সন্তানাদি প্রার্থনা করে থাকেন। তিনি দেবতাদের সেনাপতি এবং অসীম শক্তিধর দেবতা। এ কারণে তাঁকে রক্ষাকর্তা হিসেবে পূজা করা হয়। তাঁকে অনুসরণ করে আমরা বিনয়ী মানুষ হিসেবে প্রতিষ্ঠা লাভ করতে পারি এবং আদর্শ সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারি।
তাই বলা যায়, সন্তানপ্রাপ্তি এবং অন্যায়-অবিচারের বিরুদ্ধে সোচ্চার হওয়ায় কার্তিক পূজার গুরুত্ব ও প্রভাব অপরিসীম।