1 Answers

প্রদীপ বাবুর পূজা পাঠ্যবইয়ের শীতলা দেবীর পূজার সাথে মিল রয়েছে।

সাধারণত শ্রাবণ মাসের শুক্লা সপ্তমী তিথিতে দেবী শীতলার পূজা করা হয়। পূজামন্দিরে বা শীতলা পূজার নির্দিষ্ট স্থানে পুরোহিতের মাধ্যমে শীতলা পূজা করা হয়। পূজার পদ্ধতি অন্যান্য পূজার অনুরূপ হলেও এ পূজার সময় ঠান্ডা জাতীয় ফলের প্রয়োজন হয়। পেঁপে, নারিকেল, তরমুজ, কলা ও অন্যান্য মিষ্টিজাতীয় উপকরণ দেবীর উদ্দেশে সমর্পণ করা হয়। যা উদ্দীপকের প্রদীপ বাবুর পালনীয় পূজার সাথে সাদৃশ্যপূর্ণ। তাই আমরা নিঃসন্দেহে বলতে পারি, প্রদীপ বাবু শীতলা দেবীর পূজা করছে।

5 views

Related Questions