1 Answers

উদ্দীপকে উল্লিখিত মওলানা নুরুল ইসলাম সাহেবের সাথে আমাদের পাঠ্যবইয়ের ইমাম আবু হানিফা (র.)-এর মিল রয়েছে।

পাঠ্যবই অধ্যয়নে আমরা জানতে পারি যে, ইমাম বুখারির প্রিয় শিক্ষক হযরত মক্কী বিন ইব্রাহিম বলেন, ইমাম আবু হানিফা তাঁর কথা ও কাজে সত্যনিষ্ঠ ছিলেন। তিনি এত বেশি ইবাদত করতেন যে, যা চিন্তা করাও কঠিন। তিনি একাধারে ত্রিশ বছর রোযা রেখেছেন। চল্লিশ বছর যাবৎ রাতে ঘুমান নি। তিনি বিনা পয়সায় জ্ঞান বিতরণ করতেন। কাপড় ব্যবসায় করে জীবনযাপন করতেন। একদা কুফায় তিনি এক লোকের জানাজার নামায পড়তে গেলেন। মাঠে প্রচন্ড রোদ সকলে বলল, দয়া করে আপনি ঐ বৃক্ষের ছায়াতলে দাঁড়ান। তিনি জিজ্ঞেস করলেন বৃক্ষটি কার? এটি আপনার অমুক ছাত্রের বাবার। তিনি বললেন, আমি ঐ বৃক্ষের ছায়ায় যাব না, কেননা ঐ ছাত্র মনে করতে পারে যে, আমি তাকে শিক্ষা দেওয়ার বিনিময়ে তার বাবার বৃক্ষের ছায়াতলে দাঁড়িয়েছি।

4 views

Related Questions