1 Answers

উদ্দীপকের রাজকুমার দীপঙ্কর জীবনের যে চারটি দুঃখময় অবস্থা সম্পর্কে আবগত হয়েছিলেন তার সাথে কুমার সিদ্ধার্থ গৌতমের চারি নিমিত্ত দর্শনের ঘটনার দিকটি প্রতিফলিত হয়েছে।

রাজকুমার সিদ্ধার্থ একবার নগর ভ্রমণের জন্য ইচ্ছা প্রকাশ করেছিলেন, রাজা শুদ্ধোদন পুত্রের ভ্রমণ আনন্দময় করার সকল প্রকার সু-ব্যবস্থা করেন। কুমার সিদ্ধার্থ তার প্রিয় ঘোড়া কত্থক ও সারথি ছন্দককে সাথে নিয়ে নগর ভ্রমণে বের হন। কুমার সুসজ্জিত নগরী, সুখী ও সুসজ্জিত নগরবাসীদের দেখে অত্যন্ত আনন্দিত হন। কিছু দূর এগিয়ে যাবার পর পথের পাশে এক দুর্বল বুড়ো লোককে দেখেন, পরের দিন পাশে গাছতলায় এক রোগাক্রান্ত ব্যক্তিকে রোগের যন্ত্রণায় কষ্ট পেতে দেখেন। তার পরদিন দেখলেন চারজন লোক একটি মৃতদেহ কাঁধে করে শ্মশানে নিয়ে যাচ্ছেন, এই তিনটি দৃশ্য দেখে জীবনের করুণ পরিণতি সম্পর্কে কুমার ধারণা পান এবং অত্যন্ত ব্যাথিত হন। চতুর্থ দিন এক গৃহত্যাগী সন্ন্যাসীকে দেখে কুমার শান্তি অনুভব করেন। সন্ন্যাসীর শান্ত ও সৌম্য চেহারা তার মনে বৈরাগ্যের সৃষ্টি করে এর পর কুমার সিদ্ধার্থ সংসার ত্যাগ করে সন্ন্যাস গ্রহণের সিদ্ধান্ত নেন।

5 views

Related Questions