1 Answers
উদ্দীপকের ১ম ব্যক্তির বৈশিষ্ট্যের সাথে পাঠ্যবইয়ের অট্ঠকথাচার্য বুদ্ধদত্তের মিল পাওয়া যায়।
বুদ্ধদত্ত খ্রিষ্টপূর্ব চতুর্থ শতকের শেষভাগ হতে খ্রিষ্টীয় পঞ্চম শতকের প্রথম ভাগে জন্মগ্রহণ করেন। তাঁর জন্মস্থান ছিল দক্ষিণ ভারতের উরগপুর চোল রাজ্যের ভূতমঙ্গল গ্রাম। তিনি আজীবন নিকায়ের অনুসারী ছিলেন। উদ্দীপকের ১ম ব্যক্তির বৈশিষ্ট্যের সাথে বুদ্ধদত্তের উক্ত তথ্যগুলোর মিল পাওয়া যায়।
অট্ঠকথাচার্য বুদ্ধদত্তের কর্ম বিশাল ও বিচিত্র। তাঁর মূল পরিচয় বৌদ্ধভিক্ষু ও ভাষ্যকার হিসেবে। তাঁর রচিত গ্রন্থসমূহ অধিকাংশ পদ্যে রচিত। তিনি ভারতের বিখ্যাত পণ্ডিত এবং কবি হিসেবে সুপরিচিত। তিনি ৩১৮৩ গাথায় বিনয়বিনিচ্ছয়, ৯৬৯টি গাথায় উত্তরবিনিচ্ছয় এবং ১৪১৫টি গাথায় অভিধম্মাবতার গ্রন্থগুলো রচনা করেছিলেন। এছাড়াও তাঁর সাহিত্যকর্মগুলো হলো- মধুরখবিলাসীনি, বিনয়বিনিচ্ছয়, উত্তরবিনিচ্ছয়, অভিধম্মাবতার, রূপারূপবিভাগ, জিনলংকার, দন্তবংস, ধাতুবংস ও বোধিবংস।