1 Answers
উদ্দীপকের দৃশ্যপট-১-এ উল্লেখিত নতুন রাজনৈতিক দলটির সাথে আমার পাঠ্যবইয়ের মুসলিম লীগ দলটির মিল রয়েছে।
১৯৪৭ সালে পাকিস্তানের জন্ম-হওয়ার পর নিখিল ভারত মুসলিম লীগের নতুন নামকরণ হয় পাকিস্তান মুসলিম লীগ। নতুন রাষ্ট্র পাকিস্তানের শাসক দল হিসেবে মুসলিম লীগের যাত্রা শুরু হয়। শুরু থেকেই উর্দুভাষী পশ্চিম পাকিস্তানি নেতৃবর্গের পকেট দলে পরিণত হয় মুসলিম লীগ। পাকিস্তান সৃষ্টির আন্দোলনে বাঙালি নেতৃবৃন্দের প্রচেষ্টা উদ্যোগ ও আত্মত্যাগ ভুলে গিয়ে পশ্চিম পাকিস্তানি মুসলিম লীগ নেতারা বাঙালির বিরুদ্ধে বৈষম্যমূলক নীতি গ্রহণ করে। পুরো পাকিস্তানের মোট জনগোষ্ঠীর ৫৬ শতাংশের মুখের ভাষা বাংলা হওয়া সত্ত্বেও সংখ্যালঘিষ্ঠ মাত্র ৩.২৭% জনগোষ্ঠীর ভাষা উর্দুকে তারা রাষ্ট্রভাষা হিসেবে চাপিয়ে দিতে চায়। শেরেবাংলা এ কে ফজলুল হক, হোসেন শহীদ সোহরাওয়াদী, আবুল হাশিমের মতো ত্যাগী বাঙালি নেতারা উপেক্ষিত হন। শাসক দল হিসেবে মুসলিম লীগ শুরু থেকেই অগণতান্ত্রিক ও অসাংবিধানিকভাবে দেশ পরিচালনা করতে থাকে। ফলে ধীর ধীরে মুসলিম লীগ জনবিচ্ছিন্ন হতে শুরু করে।
উদ্দীপকে দেখা যায়, শ্রীলংকা ১৯৪৮ সালে স্বাধীনতা লাভ করলেও দেশটির ক্ষমতা সংখ্যালঘু সিংহলিজদের নিয়ন্ত্রণে চলে যায়। সিংহলিজরা 'ফ্রিডম পার্টি' নামে একটি দল গঠন করে তামিল ও অন্যান্য ভাষাভাষী লোকদের শোষণ ও নিপীড়ন করতে থাকে। যা উপরে আলোচিত মুসলিম লীগের অগণতান্ত্রিক কর্মকাণ্ডের সাথে সাদৃশ্যপূর্ণ। তাই বলা যায়, উদ্দীপকের দৃশ্যপট-১-এ উল্লেখিত নতুন রাজনৈতিক দলটির সাথে আমার পাঠ্যবইয়ের মুসলিম লীগ দলটির মিল রয়েছে।