1 Answers

দৃশ্যপট-১-এ প্রাচীন বাংলার শাসক শশাংকের মিল পাওয়া যায়।

সপ্তম শতকে প্রাচীন বাংলার ইতিহাসে শশাংক একটি বিশিষ্ট নাম। তবে শশাংকের পরিচয়, উত্থান ও জীবন-কাহিনি পণ্ডিতদের কাছে এখনো অস্পষ্ট। ধারণা করা হয়, তিনি গুপ্ত রাজা মহাসেনগুপ্তের একজন মহাসামন্ত এবং তার পুত্র অথবা ভাইয়ের ছেলে ছিলেন। তিনি শৈব ধর্মের উপাসক ছিলেন। তবে চিনের পরিব্রাজক হিউয়েন সাং তাকে বৌদ্ধ ধর্ম বিদ্বেষী বলে আখ্যায়িত করেছেন। শশাংক ৫৯৪ খ্রিষ্টাব্দের গোড়ার দিকে গৌড় অঞ্চলে ক্ষমতা দখল করে স্বাধীন গৌড় রাজ্যের প্রতিষ্ঠা করেন। একপর্যায়ে তিনি উত্তর ভারত জয়ের চিন্তা করেন। উত্তর ভারতে এ সময় দুইটি শক্তিশালী রাজ্য ছিল। একটি পুষ্যভূতি রাজবংশের অধীনে থানেশ্বর এবং অন্যটি মৌখরী রাজবংশের অধীনে কনৌজ। এ দুই রাজবংশের সাথে শশাংকের সংঘর্ষ হয়েছিল। তবে তিনি পুরোপুরিভাবে উত্তর ভারত জয় করতে পেরেছিলেন কিনা তা জানা যায় নি।

উদ্দীপকের ইতিহাসের শিক্ষক সৌমিক তার শিক্ষার্থীদের যে রাজা সম্পর্কে পড়াচ্ছিলেন তিনি শিবের উপাসক ছিলেন। এছাড়া তিনি অন্য ধর্মের প্রতি অসহিষ্ণু ছিলেন। উত্তর ভারতের দুটি রাজবংশের বিরুদ্ধে তিনি অভিযান পরিচালনা করেছিলেন, যা উপরের বর্ণনা অনুযায়ী রাজা শশাংককে নির্দেশ করে। তাই বলা যায়, দৃশ্যপট-১-এ প্রাচীন বাংলার রাজা শশাংকের প্রতিচ্ছবি ফুটে উঠেছে।

5 views

Related Questions