কবির সাহেবের চরিত্রের সাথে প্রাচীনকালের কোন শাসকের চরিত্রের মিল পাওয়া যায়? ব্যাখ্যা করো। (প্রয়োগ)
1 Answers
উদ্দীপকের কবির সাহেবের চরিত্রের সাথে প্রাচীন বাংলার শাসক রাজা বল্লাল সেনের চরিত্রের মিল খুঁজে পাওয়া যায়।
বল্লাল সেন ছিলেন সেন বংশের একজন রাজা। তিনি সুপণ্ডিত ও বিদ্যানুরাগী রাজা ছিলেন। বল্লাল সেন বেদ, স্মৃতি, পুরাণ প্রভৃতি শাস্ত্র সম্যকভাবে অধ্যয়ন করেছিলেন। তার একটি বিরাট গ্রন্থালয় ছিল। লেখক হিসেবেও বল্লাল সেনের প্রতিভার পরিচয় পাওয়া যায়। তিনি 'দানসাগর' ও 'অদ্ভুতসাগর' নামে দুটি গ্রন্থ রচনা করেছিলেন।
উদ্দীপকে প্রাচীনকালের বাংলার যে রাজার কথা বলা হয়েছে তিনি অত্যন্ত পণ্ডিত ও বিদ্যানুরাগী ছিলেন। বিভিন্ন শাস্ত্র অধ্যয়ন ও দুটি গ্রন্থ রচনা করেন তিনি। তার একটি বিরাট গ্রন্থাগারও ছিল। উপরের আলোচনার পরিপ্রেক্ষিতে সহজেই বোঝা যায়, কবির সাহেবের চরিত্রের সাথে প্রাচীন বাংলার সেন বংশের বিদোৎসাহী রাজা বল্লাল সেনের সাদৃশ্য রয়েছে।