1 Answers

উদ্দীপকের নীলমনির চরিত্রের সাথে পাঠ্যপুস্তকের সৎসাহসী তরণীসেনের চরিত্রের মিল পাওয়া যায়।

উদ্দীপকে আমরা দেখতে পাই, নীলমনির কাকার দোকানে ডাকাত ঢুকে সব লুটপাট করছে এ কথা জানতে পেরে আশপাশের কোনো লোক এগিয়ে এলো না। নীলমনি তখন সাহস নিয়ে এগিয়ে এসে ডাকাতদের মুখোমুখি হয়ে সাহসের সাথে ডাকাতদের সাথে লড়াই করে পরাজিত করে তাদেরকে পুলিশের হাতে তুলে দেয়। পাঠ্যপুস্তকেও আমরা দেখতে পাই, বালক তরণীসেন যখন সংবাদ পায় যুদ্ধে রাক্ষসবাহিনীরা একে একে সব পরাজিত হয়েছে তখন নিজেই রাবণের দরবারে ছুটে গিয়ে অনুমতি নিয়ে যুদ্ধে যাত্রা করে। যুদ্ধ ক্ষেত্রে এসে ধনুবান হাতে নিয়ে জয়রাম ধ্বনি করে তীর নিক্ষেপ করে অনেক সৈন্য নিহত করে।

উপরিউক্ত আলোচনায় দেখা যায়, উদ্দীপকের নীলমনি ও পাঠ্যপুস্তকের তরণীসেনের কার্যক্রম একই। তাই বলা যায়, নীলমনির চরিত্রের সাথে তরণীসেনের চরিত্রের মিল আছে।

5 views

Related Questions