1 Answers

সৌরভ চাকমার সাথে জাতক কাহিনীর শুক জাতকের শুক সন্তানের চরিত্রের ইঙ্গিত পাওয়া যায়।

শুক পাখিরূপে বোধিসত্ত্ব হিমবন্ত প্রদেশে বারাণসীর ব্রহ্মদত্ত রাজার সময়ে জন্মগ্রহণ করেন। শুক সন্তান একদিন বাবা মায়ের জন্য আম নিতে এলে বোধিসত্ত্ব শুক তা খেয়ে বুঝতে পারলেন এই আমগুলো সমুদ্রবেষ্টিত দ্বীপের। তখন বোধিসত্ত্ব বললেন, দেখ বাবা অত দূরে যাওয়া বড়ই কষ্টের আর যেসব শুক ওই দ্বীপে যায় তারা বেশিদিন বাঁচে না। তুমি কোনোদিন আর ঐ দ্বীপে যেও না। কিন্তু শুক সন্তান পিতামাতার কথা না শুনে ঐ দ্বীপে যেতেন এবং একদিন আসার পথে ক্লান্ত হয়ে সমুদ্রে পড়ে গেলে মাছ তাকে খেয়ে ফেলল। তেমনি সৌরভ চাকমাকে তার বাবা বলেছিলেন, লোভের বশবর্তী হয়ে তুমি গভীর বনে যাবে না, সেখানে গেলে কেউ জীবন নিয়ে ফিরে আসে না। কিন্তু সে কথা না শোনায় সৌরভ সাপের কামড়ে মৃত্যু বরণ করল।

5 views

Related Questions