1 Answers

উদ্দীপকে বর্ণিত উত্তম চাকমার ঘটনাটিতে পাঠ্যবইয়ের সিদ্ধার্থ গৌতমের বাল্যজীবনে জীবের প্রতি করুণা ও ভালোবাসার ঘটনার ইঙ্গিত পাওয়া যায়।\

একদিন উদ্যানে বসে কুমার সিদ্ধার্থ প্রকৃতির সৌন্দর্য উপভোগ করছিলেন। নীল আকাশে একদল সাদা হাঁস উড়ে যাচ্ছিল। সিদ্ধার্থ মুগ্ধ হয়ে সেই সুন্দর দৃশ্য দেখছিলেন। হঠাৎ তীরবিদ্ধ হয়ে একটি হাঁস তাঁর কোলো এসে পড়ল। রক্তাক্ত হাঁসটি যন্ত্রণায় কাতরাচ্ছিল। হাঁসটির কষ্ট দেখে সিদ্ধার্থের অন্তর করুণায় প্লাবিত হলো। তিনি সযত্নে তীরটি ছাড়িয়ে নিলেন। সেবা- শুশ্রুষায় হাঁসটিকে বাঁচিয়ে তুললেন। পরবর্তীতে দেবদত্তের সাথে বিবাদ করে সিদ্ধার্থ হাঁসটিকে সুস্থ করে উন্মুক্ত আকাশে উড়িয়ে দিলেন। এভাবে তিনি বাল্যকালে জীবের প্রতি করুণা ও ভালোবাসা প্রদর্শন করেছিলেন।

উদ্দীপকে উত্তম চাকমা ইকোপার্কে বেড়াতে গিয়ে দেখতে পেল, একটি হরিণ আহত হয়ে পড়ে আছে। তিনি তখন হরিণটিকে সেবা দিয়ে সুস্থ করে বনে ছেড়ে দেন। আহত হরিণের প্রতি উত্তম চাকমার যে করুণা ও ভালোবাসা প্রকাশ পেয়েছে তার সাথে সিদ্ধার্থের বাল্যকালের উত্ত ঘটনার সাদৃশ্য রয়েছে।

5 views

Related Questions