উদ্দীপকে বর্ণিত ১ নং ঘটনার বিষয়টি পাঠ্যবইয়ের কোন সূত্রের ইঙ্গিত বহন করে? ব্যাখ্যা করো। (প্রয়োগ)
1 Answers
উদ্দীপকের ঘটনা-১ বুদ্ধের রতন সূত্রের ইঙ্গিত রয়েছে।
ত্রিপিটকের প্রথম অংশ সূত্র পিটকের পঞ্চম নিকায় অর্থাৎ 'খুদ্দক নিকায়ের' পঞ্চম গ্রন্থ সুত্তনিপাতের অন্তর্গত চুল্ল বর্গের দ্বিতীয় সূত্রটি হলো 'রতনসূত্র'। বুদ্ধ বৈশালী বাসিকে দুর্ভিক্ষ জনিত ত্রিবিধ ভয় ও উপদ্রব থেকে রক্ষার জন্য এই সূত্রটি দেশনা করেন।
সূত্র ও নীতি গাথা হলো ভগবান বুদ্ধের মুখ নিঃসৃত বাণী। বুদ্ধ বিভিন্ন রকম প্রাকৃতিক দুর্যোগ, দুর্ঘটনা, বিপদ, রোগ, শোক এবং ভূত, প্রেত যঙ্গ জাতীয় অশুভ শক্তির কুপ্রভাব হতে সুরক্ষা ও সর্বপ্রকার মঙ্গল কামনা করে সূত্র পাঠ করার বিধান দিয়েছেন। তবে একেক সূত্র একেক রকম উদ্দেশ্যে পাঠ করা হয়, যেমন রতন সূত্র দুর্ভিক্ষ ও মহামারি হতে রক্ষা পেতে, করণীয় মৌত্রী সূত্র-ভূত, যক্ষ প্রভৃতির উপদ্রব হতে রক্ষা পেতে, সু-পুব্বণহ সূত্র অশুভ গ্রহের প্রভাব হতে রক্ষা পেতে, ভোজ়ঙ্গ সূত্র সকল প্রকার রোগ- শোক হতে রক্ষা পেতে, অঙ্গুলিমাল সূত্র-গর্ভযন্ত্রণা হতে মুক্তি পেতে পাঠ করা হয়।
ঘটনা-১ এ ভিক্ষু বলেন, সূত্র পাঠ করে ভয়-ভীতি, বাধা ও প্রাকৃতিক দুর্যোগ থেকে রক্ষা পাওয়া যায়। আর তা হলো রতন সূত্র। লিচ্ছবিদের গণরাজ্য বৈশালীতে অনাবৃষ্টির ফলে দুর্ভিক্ষ, মহামারি দেখা দেয়। ফলে অনাহারে অনেক লোক মৃত্যুবরণ করলে তাদের মরদেহ নগরের বাইরে নিক্ষিপ্ত করলে পচাগন্ধে অনেক অমনুষ্য পিশাচাদি নগরে প্রবেশ করল। অমনুষ্যদের উপদ্রবে আরো মানুষ মারা গেল। বায়ু দূষণের ফলে প্রচুর মানুষ ও জীবজন্তুর প্রাণ হানি ঘটতে লাগল। তখন তথাগত বুদ্ধকে আমন্ত্রণ জানানো হলো এবং তিনি তাঁর শিষ্য আনন্দকে রতন সূত্র পাঠের নির্দেশ দিলেন। রতন সূত্র পাঠে উক্ত সকল সমস্যার সমাধান হলো।