1 Answers

উদ্দীপকে উল্লিখিত নির্বাচন পাঠ্যবইয়ের ১৯৫৪ সালের নির্বাচনের ইঙ্গিত বহন করছে।

১৯৪৭ সালে পাকিস্তান প্রতিষ্ঠার পর পশ্চিম পাকিস্তানি শাসকগোষ্ঠী বাঙালিদের হাতে ক্ষমতা হস্তান্তর করতে ভয় পায়। এমতাবস্থায় তারা নানা কৌশলে নির্বাচন না দেওয়ার পাঁয়তারা করতে থাকে। কিন্তু এক পর্যায়ে সরকার নির্বাচন দিতে বাধ্য হয়। ১৯৫৪ সালে অনুষ্ঠিত এ নির্বাচনে মুসলিম লীগকে চ্যালেঞ্জ করতে আওয়ামী লীগ, কৃষক-শ্রমিক পার্টি, নেজামে ইসলাম এবং গণতন্ত্রী দল মিলে যুক্তফ্রন্ট গঠন করে। যুক্তফ্রন্টের নির্বাচনি ইশতেহার ছিল ২১ দফা। ২১ দফার ভিত্তিতে যুক্তফ্রন্ট নিরঙ্কুশ জয় অর্জন করে এবং সরকার গঠন করে। কিন্তু পশ্চিমা শাসকগোষ্ঠীর ষড়যন্ত্রে এ সরকার বেশিদিন স্থায়ী হয়নি। তারা এ সরকার ভেঙে দিয়ে কেন্দ্রের শাসন জারি করে এবং এক পর্যায়ে সামরিক শাসন প্রতিষ্ঠিত হয়।

4 views

Related Questions