উদ্দীপকে উল্লিখিত দ্বিতীয়াংশের খাবারগুলো বাংলার কোন যুগের ইঙ্গিত বহন করে? ব্যাখ্যা করো। (প্রয়োগ)
1 Answers
উদ্দীপকে উল্লিখিত দ্বিতীয়াংশের খাবারগুলো বাংলার প্রাচীন যুগের ইঙ্গিত বহন করে।
প্রাচীন বাংলার প্রধান খাদ্য ছিল ভাত, মাছ, মাংস, শাকসবজি, দুধ, ক্ষীর ইত্যাদি। এ সময়ে চাল থেকে বিভিন্ন ধরনের পিঠা-পুলি তৈরি করা হতো, যা ছিল তখনকার জনপ্রিয় মুখরোচক খাবার। সে সময় বিভিন্ন প্রকার মাছ পাওয়া যেত। মাছের মধ্যে পূর্ববঙ্গে ইলিশ ও শুঁটকি খুব প্রিয় খাবার ছিল। প্রাচীন বাংলায় খাওয়াদাওয়া শেষে মসলাযুক্ত পান খাওয়ার রীতি ছিল। সর্বোপরি এ সময়ের খাদ্যাভ্যাসে তেমন আভিজাত্যের ছাপ ছিল না বললেই চলে।
উদ্দীপকের দ্বিতীয়াংশে দেখা যায়, রাতের খাবারে ছাহাতের জন্য সবজি, মাছ, শুঁটকি ও দধির ব্যবস্থা করা হয়। তার নানি তার জন্য রাত জেগে নানা ধরনের পিঠাপুলি তৈরি করেন। প্রতি বেলা খাবারের শেষে তাকে মসলাযুক্ত পান খেতে দেওয়া হয়। উদ্দীপকের এ খাবারের সাথে প্রাচীন বাংলার মানুষের খাদ্যাভ্যাসের মিল রয়েছে, যা ওপরের বর্ণনায় প্রতীয়মান হয়েছে। তাই বলা যায়, উল্লিখিত দ্বিতীয়াংশের খাবারগুলো বাংলার প্রাচীন যুগেরই ইঙ্গিত বহন করে।