1 Answers
উদ্দীপকে বাংলার প্রাচীন যুগের পোশাক-পরিচ্ছদ ও খাওয়া- দাওয়ার চিত্র ফুটে উঠেছে।
প্রাচীন বাংলার ইতিহাস পাঠ করে জানা যায়, সে যুগে রাজা-মহারাজা ও ধনীদের বাদ দিলে পোশাক-পরিচ্ছদ ও সাজসজ্জার ব্যাপারে বিশেষ কোনো আড়ম্বর ছিল না। তবে উৎসব-অনুষ্ঠানে সবার বিশেষ পোশাকের ব্যবস্থা ছিল। নারী-পুরুষ উভয়ের মধ্যেই অলংকার ব্যবহারের রীতি ছিল। তারা কানে কুণ্ডল, গলায় হার, আঙুলে আংটি, হাতে বালা ও পায়ে মল পরত। বিশেষ করে মেয়েদের সাজসজ্জায় আলতা, সিঁদুর ও কুমকুমের ব্যবহার ছিল। প্রাচীন বাংলার মানুষের প্রধান খাদ্য ছিল ভাত, মাংস, শাকসবজি, দুধ, দই, ঘি, ক্ষীর ইত্যাদি। তখনকার সমাজে খাওয়া-দাওয়া শেষে মসলাযুক্ত পান খাওয়ার রীতি প্রচলিত ছিল।
উদ্দীপকের নমিতা গ্রামের এক বিয়েতে গিয়ে দেখে আগত অতিথিরা জাঁকজমকপূর্ণ পোশাক পরেছে। নারীরা কানে কুণ্ডল, গলায় হার, পায়ে মল পরেছে। এছাড়া আলতা, সিঁদুর ইত্যাদি ব্যবহার করেছে। অতিথিদের আপ্যায়নের জন্য ভাত, মাছ, মাংস, ক্ষীর ও মসলাযুক্ত পানের ব্যবস্থা রয়েছে। নমিতার দেখা এ আয়োজনের সঙ্গে প্রাচীন বাংলার সমাজের মিল রয়েছে, যা উপরের বর্ণনা থেকে স্পষ্ট। তাই বলা যায়, উদ্দীপকে প্রাচীন বাংলার জীবনযাত্রার একটি চিত্র ফুটে উঠেছে।