1 Answers
দৃশ্যকল্প-১-এ প্রাচীন বাংলার মাৎস্যন্যায়ের চিত্র ফুটে উঠেছে।
শশাঙ্কের মৃত্যুর পর বাংলার ইতিহাসে দুর্যোগপূর্ণ যুগের সূচনা হয়। এ অরাজকতার সময়কে পাল তাম্রশাসনে 'মাৎস্যন্যায়' নামে আখ্যায়িত করা হয়েছে। পুকুরের বড় মাছ ছোট মাছকে ধরে গিলে ফেলার মতো বিশৃঙ্খল পরিস্থিতিকেই 'মাৎস্যন্যায়' বলা হয়। সেসময় বাংলার সবল অধিপতিরা এভাবেই ছোট ছোট অঞ্চলগুলোকে গ্রাস করছিল। তারা দুর্বলদের ওপর অত্যাচার-নির্যাতন চালাতো। ফলে রাজ্যে চরম বিশৃঙ্খলা ও অরাজকতা দেখা দিয়েছিল।
উদ্দীপকের দৃশ্যকল্প-১-এ লক্ষণীয়, মিয়ানমারের সামরিক জান্তা সরকার রাখাইন রাজ্যের মানুষের বাড়ি-ঘর পুড়িয়ে দেয় এবং অনেক শিশু, নারী ও পুরুষকে হত্যা করে। মিয়ানমারের সামরিক বাহিনীর প্রভাবাধীন সরকার প্রাচীন বাংলার মাৎস্যন্যায়ের সময়ের সবল অধিপতিদের মতোই দুর্বলদের ওপর অমানবিক নির্যাতন চালাচ্ছে। তাই বলা যায়, দৃশ্যকল্প- ১-এ প্রাচীন বাংলার মাৎস্যন্যায়ের চিত্র প্রতিফলিত হয়েছে।