1 Answers
দৃশ্যপট-১ এ মুক্তিযুদ্ধকালীন সময়ে বাংলাদেশে পাকিস্তানি বাহিনীর গণহত্যার চিত্র ফুটে উঠেছে।
১৯৭১ সালের ২৫ মার্চ গভীর রাতে পাকিস্তানি হানাদার বাহিনী এদেশে গণহত্যা শুরু করে। সেদিন ঢাকা শহরের বিভিন্ন স্থানে নৃশংস হত্যাকান্ড চালানো হয়। এরপর পাক সেনারা সারাদেশে হত্যাকান্ড ও পাশবিক নির্যাতন শুরু করে। তারা গ্রাম-গঞ্জে হামলা করে মানুষের ঘর-বাড়ি আগুন দিয়ে জ্বালিয়ে দিতে থাকে। নারী, শিশু, বৃদ্ধ কেউ তাদের নির্যাতন থেকে রেহাই পায়নি। হত্যাকাণ্ড ও নির্যাতনের হাত থেকে বাঁচতে প্রায় এক কোটি বাঙালি পার্শ্ববর্তী দেশ ভারতে শরণার্থী হিসেবে আশ্রয় নেয়। মুক্তিযুদ্ধের নয় মাসে পাকিস্তানি সেনারা ৩০ লাখ মানুষকে হত্যা করেছিল। আড়াই লাখেরও অধিক মা-বোন তাদের পাশবিক নির্যাতনের শিকার হয়েছিল।
দৃশ্যপট-১ এ দেখা যায়, মিয়ানমারের সামরিক জান্তা সরকার রাখাইন রাজ্যের জনগণের ঘর-বাড়ি পুড়িয়ে দেয় এবং বহু শিশু-নারী-পুরুষকে নির্বিচারে হত্যা করে। ফলে তারা দল বেঁধে বাংলাদেশে চলে আসে। এ ঘটনাটি উপরে বর্ণিত বাংলাদেশে সংঘটিত পাকিস্তানি বাহিনীর গণহত্যার সাথে সাদৃশ্যপূর্ণ। তাই বলা যায়, দৃশ্যপট-১-এ মুক্তিযুদ্ধকালে এদেশে পাকিস্তানি বাহিনীর নারকীয় হত্যাকাণ্ডের দৃশ্য ফুটে উঠেছে।