1 Answers

রাজীবের চিত্রকর্মের মধ্যে প্রাচীন বাংলার চিত্র ফুটে উঠেছে।

প্রাচীন বাংলায় চিত্র অঙ্কনের চর্চা ছিল, যা প্রাচীন কালের মন্দির ও বিহারগুলো দেখলে সহজেই বোঝা যায়। বৌদ্ধ বিহার ও মন্দিরের দেয়ালের সৌন্দর্য বর্ধনের জন্য চিত্রাঙ্কন করার রীতি ছিল বেশ প্রচলিত। তখনকার সময়ে বৌদ্ধ লেখকেরা তালপাতা অথবা কাগজে পুস্তকের পাণ্ডুলিপি তৈরি করতেন। এ সব পুঁথিকে সহজে বোঝার জন্য চিত্রশিল্পী ও লেখকরা ছোট ছোট ছবি এঁকে চিত্রায়িত করতেন। প্রাচীন বাংলার শিল্পীরা রেখার সাহায্যে চিত্রাঙ্কনে বেশ দক্ষ ছিলেন। রেখার সাহায্যে চিত্রাঙ্কনের উল্লেখযোগ্য দৃষ্টান্ত হলো 'অষ্টসাহসিকা প্রজ্ঞাপারমিতা' পুঁথিটি।

উদ্দীপকের রাজীব তার চিত্রকর্মের মাধ্যমে বৌদ্ধ বিহার ও মন্দিরের হুবহু চিত্র তুলে ধরে প্রতিবেদন তৈরি করেছে। প্রাচীন বাংলায়ও লেখক বা চিত্রশিল্পীরা পাণ্ডুলিপি বুঝতে চিত্রাঙ্কন করতেন। তারা মন্দির বা বিহারের গায়েও চিত্রাঙ্কন করতেন। অতএব বলা যায়, উদ্দীপকের চিত্রাঙ্কন শিল্প কৌশল প্রাচীন বাংলার চিত্রাঙ্কনের সাথে সঙ্গতিপূর্ণ।

4 views

Related Questions