1 Answers
প্রাচীন বাংলার নারীদের অবস্থান তৎকালীন সামাজিক প্রেক্ষাপটে সন্তোষজনক ছিল না।
প্রাচীন বাংলায় নারীরা কিছু ক্ষেত্রে বৈষম্যের শিকার হতো। এ সময় বিধবা নারীকে সব ধরনের বিলাসিতা ত্যাগ করতে হতো। স্বামীর মৃত্যু হলে স্ত্রীকেও মৃত স্বামীর চিতায় সহমরণে যেতে হতো। এ প্রথাকে বলা হয় 'সতীদাহ প্রথা'। এ সময় ধন সম্পত্তিতে নারীদের কোনো আইনগত অধিকার ছিল না। তবে প্রাচীন বাংলার নারীরা লেখাপড়া শিখতো। এ যুগে অবরোধ বা পর্দাপ্রথা ছিল না।
5 views
Answered