1 Answers

ছক-১-এর ধারণাগুলোর মধ্যে প্রাচীন বাংলার মানুষের সামাজিক জীবনের চিত্র ফুটে উঠেছে।

প্রাচীন বাংলায় পোশাক-পরিচ্ছদ ও সাজ-সজ্জার ব্যাপারে রাজা- মহারাজা ও ধনীদের কথা বাদ দিলে সাধারণ মানুষের মধ্যে বিশেষ আড়ম্বর ছিল না। তবে উৎসব অনুষ্ঠানে বিশেষ পোশাক ও সাজ-সজ্জার চল ছিল। এ সময় পুরুষেরা ধুতি ও নারীরা শাড়ি পরিধান করত। মাঝে মাঝে পুরুষেরা গায়ে চাদর ও মেয়েরা ওড়না ব্যবহার করত। তবে নারী- পুরুষ উভয়ের মধ্যেই অলঙ্কার ব্যবহারের রীতি প্রচলিত ছিল। তারা কানে কুণ্ডল, গলায় হার, আঙ্গুলে আংটি, হাতে বালা ও পায়ে মল পরিধান করত। মেয়েরা হাতে শঙ্খের বালা এবং অনেক চুড়ি পরত। এছাড়া তারা চুলে নানাপ্রকার খোঁপা বাঁধতো।

ছক-১-এ পোশাক-পরিচ্ছদ ও সাজ-সজ্জার অংশ হিসেবে ধুতি ও শাড়ি, হাতে চুড়ি, খোঁপায় ফুল ও গলায় অলংকারের উল্লেখ রয়েছে। ছকে উল্লেখকৃত এ তথ্যের সাথে পূর্বোক্ত আলোচনার তুলনা করলে স্পষ্টরূপে প্রতীয়মান হয়, ছক-১-এ প্রাচীন বাংলার মানুষের পোশাক-পরিচ্ছদ ও সাজ-সজ্জার কথা বলা হয়েছে।

4 views

Related Questions