1 Answers

হ্যাঁ, উদ্দীপকের তথ্য চিত্র-১-এর যাতায়াত ব্যবস্থার সাথে প্রাচীন বাংলার যাতায়াত ব্যবস্থার কিছুটা অমিল লক্ষ করা যায়।

প্রাচীন বাংলার মানুষের যাতায়াতের প্রধান বাহন ছিল গরুর গাড়ি ও নৌকা। খাল-বিলে চলাচলের জন্য ভেলা ও ডোঙ্গা ব্যবহার করা হতো। মানুষ সাঁকো দিয়ে ছোট ছোট খাল পার হতো। ধনী লোকেরা যাতায়াতের জন্য হাতি, ঘোড়া, ঘোড়ার গাড়ি ইত্যাদি ব্যবহার করতো। তাদের স্ত্রী-পরিজনেরা নৌকা ও পালকিতে একস্থান থেকে অন্যস্থানে যাওয়া-আসা করতো। বিয়ের পর নববধুকে গরুর গাড়ি বা পালকিতে করে শ্বশুরবাড়ি আনা হতো।

উদ্দীপকের তথ্য চিত্র-১-এ ভেলা, ডোঙ্গা, নৌকা ও পালকি প্রভৃতি বাহনের উল্লেখ রয়েছে, যা প্রাচীনকালে বাংলার মানুষের যাতায়াতের অন্যতম বাহন। তবে এগুলো ছাড়াও সে সময় মানুষ হাতি, ঘোড়া, ঘোড়ার গাড়ি ও গরুর গাড়ি ব্যবহার করতো যা তথ্য চিত্র-১-এ উল্লেখ করা হয়নি। তাই বলা যায়, তথ্য চিত্র-১-এর যাতায়াত ব্যবস্থার সাথে প্রাচীন বাংলার যাতায়াত ব্যবস্থার কিছুটা অমিল রয়েছে।

5 views

Related Questions