1 Answers

উদ্দীপকের আশরাফ স্যারের বর্ণনার সাথে প্রাচীন বাংলার তাম্রলিপ্ত জনপদের মিল লক্ষ করা যায়।

তাম্রলিপ্ত জনপদ হরিকেলের দক্ষিণে অবস্থিত ছিল। বর্তমান ভারতের পশ্চিমবঙ্গের মেদিনীপুর জেলার তমলুকই ছিল তাম্রলিপ্ত জনপদের মূলকেন্দ্র। এ জনপদটি ছিল সমুদ্র উপকূলবর্তী নিচু এবং আর্দ্র। প্রাচীনকালে এটি নৌ চলাচলের জন্য একটি আদর্শ জায়গা ছিল। এ কারণে এ অঞ্চলটিকে কেন্দ্র করে নৌ-বাণিজ্য কেন্দ্র গড়ে ওঠে।

উদ্দীপকে দেখা যায়, শ্রেণিকক্ষে আশরাফ স্যার শিক্ষার্থীদের কাছে একটি জনপদ সম্পর্কে জানতে চান। তিনি বলেন, জনপদটি সমুদ্র উপকূলবর্তী এবং নিচু ও আর্দ্র। নৌ-পথে যাতায়াতের জন্য স্থানটি বেশ উপযোগী ছিল। প্রাচীনকালে এটি গুরুত্বপূর্ণ নৌ-বাণিজ্যকেন্দ্র হিসেবে পরিচিত ছিল। শিক্ষকের বর্ণনা তাম্রলিপ্ত জনপদ নিয়ে ওপরের আলোচনার সাথে সাদৃশ্যপূর্ণ। উপরের আলোচনার পরিপেক্ষিতে তাই বলা যায়, উদ্দীপকের বর্ণনার সাথে প্রাচীন বাংলার তাম্রলিপ্ত জনপদের মিল রয়েছে।

5 views

Related Questions