1 Answers
আনিস আলী ব্যাপারী যে অঞ্চলে ব্যবসা করেছেন সেগুলোর সাথে প্রাচীন বাংলার বঙ্গ ও চন্দ্রদ্বীপ জনপদের মিল রয়েছে।
আনিস আলী প্রাচীন বাংলার খুলনা, বরিশাল ও পটুয়াখালী অঞ্চলে ব্যবসা করেছেন। পাঠ্যপুস্তকে প্রাচীন বাংলার চন্দ্রদ্বীপ জনপদের বিবরণ হতে জানা যায়, বর্তমান বরিশাল জেলাই ছিল চন্দ্রদ্বীপের মূল ভূখণ্ড ও প্রাণকেন্দ্র। এ প্রাচীন জনপদটি বালেশ্বর ও মেঘনার মধ্যবর্তী স্থানে অবস্থিত ছিল।
অন্যদিকে, বর্তমান বাংলাদেশের পূর্ব ও দক্ষিণ-পূর্ব দিকে বঙ্গ নামে একটি জনপদ গড়ে উঠেছিল। পাল ও সেন রাজাদের আমলে বঙ্গের আয়তন সঙ্কুচিত হয়ে পড়ে। প্রাচীন শিলালিপিতে 'বিক্রমপুর' ও 'নাব্য' নামে বঙ্গের দুটি অঞ্চলের নাম পাওয়া যায়। ধারণা করা হয়, ফরিদপুর, বরিশাল, পটুয়াখালীর নিম্ন জলাভূমি এ নাব্য অঞ্চলের অন্তর্ভুক্ত ছিল। উপরের আলোচনার পরিপ্রেক্ষিতে তাই বলা যায়, আনিস আলী ব্যাপারী যে অঞ্চলে ব্যবসা করেছেন সেগুলো প্রাচীন বাংলার বঙ্গ ও চন্দ্রদ্বীপ জনপদের অংশ ছিল।