1 Answers
অস্ট্রেলিয় পর্যটকগণ প্রথমে বাংলাদেশের যে সব অঞ্চল ঘুরে দেখেন সেগুলো প্রাচীন বাংলার বঙ্গ জনপদের অন্তর্ভুক্ত ছিল।
বঙ্গ একটি অতি প্রাচীন জনপদ। অতি প্রাচীন পুঁথিতে একে মগধ ও কলিঙ্গ জনপদের প্রতিবেশী বলা হয়েছে। মহাভারতের বর্ণনা হতে বোঝা যায় যে, বঙ্গ পুণ্ড ও তাম্রলিপ্তের সংলগ্ন দেশ। চন্দ্রগুপ্ত, বিক্রমাদিত্য, চালুক্য রাজা ও রাষ্ট্রকূটদের শিলালিপি এবং কালিদাসের গ্রন্থে এ জনপদের বর্ণনা পাওয়া যায়। বর্তমান বাংলাদেশের পূর্ব ও দক্ষিণ-পূর্ব দিকে বঙ্গ নামে এ জনপদটি গড়ে উঠেছিল। ধারণা করা হয়, বৃহত্তর বগুড়া, পাবনা, ঢাকা, ফরিদপুর, ময়মনসিংহ জেলার পশ্চিমাঞ্চল প্রভৃতি অঞ্চল বঙ্গের অন্তর্ভুক্ত ছিল। সাক্ষ্য প্রমাণ থেকে মনে হয়, গঙ্গা ও ভাগীরথীর মাঝখানের অঞ্চলকেই বঙ্গ বলা হতো। আর এ বঙ্গ থেকেই বাঙালি জাতির উৎপত্তি।
উদ্দীপকের অস্ট্রেলীয় পর্যটকগণ প্রথমে বাংলাদেশের রাজধানী ঢাকা ও পার্শ্ববর্তী ফরিদপুর অঞ্চল ঘুরে দেখেন। যা দেশের পূর্ব ও দক্ষিণ পূর্ব অঞ্চলে অবস্থিত। উপরের আলোচনা হতে বলা যায়, এ অঞ্চলগুলো প্রাচীনকালে বঙ্গ জনপদের অন্তর্ভুক্ত ছিল।