জেরিনের দেখা প্রথম নিদর্শনটির সাথে প্রাচীন বাংলার কোন জনপদের সাদৃশ্য লক্ষণীয়? ব্যাখ্যা করো। (প্রয়োগ)
1 Answers
জেরিনের দেখা প্রথম নিদর্শনটির সাথে প্রাচীন বাংলার পুণ্ড জনপদের সাদৃশ্য লক্ষণীয়।
প্রাচীন বাংলার জনপদগুলোর মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ হলো পুণ্ড। বলা হয় যে, 'পুণ্ড্র' বলে এক জাতি এ জনপদ গড়ে তুলেছিল। বর্তমান বগুড়া, রংপুর, রাজশাহী ও দিনাজপুর অঞ্চল নিয়ে এ পুণ্ড জনপদটির সৃষ্টি। পুণ্ডদের রাজ্যের রাজধানীর নাম ছিল পুণ্ডনগর। পরবর্তীকালে এর নাম হয় মহাস্থানগড়। মহাস্থানগড় প্রাচীন পুণ্ড নগরীর ধ্বংসাবশেষ বলে পণ্ডিতরা মনে করেন। পুণ্ড্রনগরে পাথরের চাকতিতে খোদাই করা একটি শিলালিপি পাওয়া গেছে। ধারণা করা হয়, বাংলাদেশে প্রাপ্ত এটিই প্রাচীনতম শিলালিপি।
উদ্দীপকের জেরিন তার মামার সাথে জাতীয় জাদুঘরে গিয়ে পাথরের চাকতিতে খোদাই করা যে শিলালিপিটি দেখতে পায় তা প্রাচীন বাংলার পুণ্ড জনপদের ধ্বংসাবশেষ থেকে প্রাপ্ত। কেননা পুণ্ড জনপদের ধ্বংসাবশেষ থেকেই পাথরের চাকতিতে খোদাই করা প্রাচীনতম শিলালিপি পাওয়া গেছে। তাই বলা যায়, জেরিনের দেখা প্রথম নিদর্শনটির সাথে প্রাচীন বাংলার পুণ্ড জনপদের সাদৃশ্য লক্ষণীয়।