সবুজদের পেশা পরিবর্তনের সাথে প্রাচীন বাংলার কোন রাজবংশের তুলনা করা যায়? ব্যাখ্যা করো। (প্রয়োগ)
1 Answers
উদ্দীপকের সবুজদের পেশা পরিবর্তনের সাথে সেন রাজবংশের তুলনা করা যায়।
সেনদের আদি নিবাস ছিল দাক্ষিণাত্যের কর্ণাট। কারো কারো মতে, সেনরা প্রথমে ব্রাহ্মণ থাকলেও পরে পেশা পরিবর্তন করে ক্ষত্রিয় হয়। এজন্য তাদের ব্রহ্মক্ষত্রিয় বলা হয়। সেন বংশের প্রতিষ্ঠাতা সামন্ত সেন যৌবনে কর্ণাটে বীরত্ব প্রদর্শন করে শেষ বয়সে রাঢ় অঞ্চলে বসতি স্থাপন করেন। ধারণা করা হয়, তিনি পাল রাজা রামপালের অধীনে একজন সামন্ত রাজা ছিলেন। তিনি রাঢ় অঞ্চলে বসতি স্থাপন করলেও কোনো রাজ্য প্রতিষ্ঠা করেননি বলে সেন বংশের প্রথম রাজার মর্যাদা দেওয়া হয় তার পুত্র হেমন্ত সেনকে।
উদ্দীপকে সবুজ ও তার লোকজন মধু সংগ্রহ করে জীবিকা নির্বাহ করত। পরবর্তী সময়ে সবুজরা পেশা পরিবর্তন করে আধুনিক পদ্ধতিতে গরু মোটাতাজাকরণ ও দুগ্ধ খামার প্রতিষ্ঠা করে। সবুজদের পেশা পরিবর্তনের সাথে প্রাচীন বাংলার সেন রাজবংশের তুলনা করা যায়। কেননা সেনরা ব্রাহ্মণ থেকে ক্ষত্রিয়তে পরিণত হয়।