1 Answers
উদ্দীপকের তপনের দেশের স্বাধীন জমিদারদের সাথে মধ্যযুগের বারোভূঁইয়াদের সাদৃশ্য লক্ষ করা যায়।
মধ্যযুগের বাংলার রাজনৈতিক ইতিহাসে বারোভূঁইয়ারা একটি গুরুত্বপূর্ণ স্থান দখল করে আছে। এ বারোভূঁইয়া বলতে নির্দিষ্ট বারোজনকে বুঝায় না, বরং অনির্দিষ্ট সংখ্যক জমিদারকে বুঝাতেই এ প্রত্যয়টি ব্যবহার করা হয়। বারোভূঁইয়াদের আবির্ভাব ষোলো শতকের মাঝামাঝি থেকে সতেরো শতকের মধ্যবর্তী সময়ে। বাংলার এ বারোভূঁইয়া নামে পরিচিত জমিদারগণ মুঘলদের অধীনতা মেনে নেয়নি। তারা নিজ নিজ জমিদারিতে স্বাধীন ছিলেন। তাদের শক্তিশালী সৈন্যবাহিনী ও নৌবহর ছিল। স্বাধীনতা রক্ষার জন্য তারা একজোট হয়ে মুঘল সেনাপতির বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়তেন। যেমনটি উদ্দীপকেও লক্ষ করা যায়।
উদ্দীপকে বলা হয়েছে, তপনের দেশের জমিদারগণ কেন্দ্রের অধীনতা না মেনে নিজ নিজ জমিদারিতে স্বাধীন ছিলেন। এমনকি কেন্দ্রের সাথে কোনো বিষয়ে সংঘর্ষ দেখা দিলে তারা সৈন্য ও নৌবহর নিয়ে ঝাঁপিয়ে পড়তেন। তপনের দেশের এমন ঘটনার সাথে বাংলার বারোভূঁইয়াদের মিল লক্ষ করা যায়। যা উপরে উল্লিখিত আলোচনার সাথে সামঞ্জস্যপূর্ণ। তাই বলা যায়, তপনের দেশের জমিদারদের সাথে বাংলার মধ্যযুগের বারোভূঁইয়াদের সাদৃশ্য রয়েছে।