1 Answers

উদ্দীপকে বর্ণিত চরিত্রের সাথে চরিতমালায় উল্লিখিত বুদ্ধের অগ্রশ্রাবক সারিপুত্রের লক্ষ করা যায়।

সারিপুত্র ছিলেন বুদ্ধের অগ্রশ্রাবক। বুদ্ধের ধর্ম শ্রবণ, ধারণ ও পালনে সাথ শিষ্যদের মধ্যে সারিপুত্র ছিলেন অন্যতম। সারিপুত্র বুদ্ধের ধর্মে রক্ষিত হওয়ার ১৫ দিনে অর্হত্ব ফলে উন্নীত হন। তিনি ছিলেন মহাপ্রজ্ঞাবান এবং তার পাণ্ডিত্য ছিল অসাধারণ। বুদ্ধের সংক্ষিপ্ত ভাষণগুলো অত্যন্ত সুন্দর ও সরল ভাষায় ব্যাখ্যা করতে পারতেন। এই মহৎ কর্মের জন্য তিনি বৌদ্ধধর্মে অমর হয়ে আছেন।

উদ্দীপকের সুভদ্র একজন মহাপ্রজ্ঞাবান ভিক্ষু। তার পাণ্ডিত্য অসাধারণ। বুদ্ধের সংক্ষিপ্ত ভাষণগুলো তিনি অত্যন্ত সরল ভাষায় ব্যাখ্যা করতে পারেন। সুভদ্রের এ গুণগুলো চরিতমালার উক্ত অগ্রশ্রাবক সারিপুত্রকে নির্দেশ করে।

6 views

Related Questions