1 Answers

জাউদ্দীপকে বর্ণিত 'ব' রাষ্ট্রের অবস্থার সাথে আমার পঠিত বাংলাদেশ রাষ্ট্রের মিল রয়েছে।

সদ্য স্বাধীনতা প্রাপ্ত বাংলাদেশে স্বাধীনতা পরবর্তী অবস্থা ছিল ভয়াবহ। পাকিস্তান বাহিনীর 'পোড়ামাটি' নীতির কারণে বাংলাদেশ এক বিধ্বস্ত জনপদে পরিণত হয়। প্রশাসন, ভৌত অবকাঠামো সবকিছুই ছিল বিপর্যস্ত। আক্ষরিক অর্থে শূন্য হাতে যাত্রা শুরু করে বঙ্গবন্ধুর সরকার। পুনর্বাসন ও পুনর্গঠনের দায়িত্ব নিয়ে কাজ শুরু করে সরকার। প্রশাসনিক কাঠামো ভেঙে পড়ায় রেডক্রস সোসাইটি এবং ত্রাণ ও পুনর্বাসন কমিটির মাধ্যমে জেলা থেকে গ্রাম পর্যন্ত জনগণের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করা হয়। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আহ্বানে সাড়া দিয়ে বিশ্বের বিভিন্ন রাষ্ট্র ও প্রতিষ্ঠান খাদ্য, কাপড়, ঔষধ এমনকি বাড়িঘর নির্মাণ সামগ্রী উদার হস্তে সাহায্য প্রদান করে বাংলাদেশ রাষ্ট্রের পুনর্গঠনে সহায়তা করে। বাংলাদেশের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অক্লান্ত পরিশ্রম, ঐকান্তিক প্রচেষ্টা ও সুপরিকল্পনার কারণে স্বল্পতম সময়ে পাকিস্তান হানাদার বাহিনীর ধ্বংসযজ্ঞ থেকে উদ্ধার হওয়ায় দেশটিতে উন্নয়নের ছোঁয়া পরিলক্ষিত হয়।

একইভাবে উদ্দীপকেও দেখা যায় যে, যুদ্ধবিধ্বস্ত সদ্য স্বাধীনতা প্রাপ্ত রাষ্ট্র 'ব'-এর প্রশাসন, ভৌত অবকাঠামো সবকিছুই বিপর্যস্ত। পুনর্বাসন ও পুনর্গঠনের কঠিন দায়িত্ব নিয়ে কাজ শুরু করে সরকার। বিভিন্ন রাষ্ট্র ও প্রতিষ্ঠানের সহায়তায় এবং দেশটির শাসকের অক্লান্ত পরিশ্রম, ঐকান্তিক প্রচেষ্টা ও সুপরিকল্পনার কারণে অতি অল্প সময়ের মধ্যে দেশটিতে উন্নয়নের ছোঁয়া পরিলক্ষিত হয়।
উপর্যুক্ত আলোচনার পরিপ্রেক্ষিতে বলা যায়, উদ্দীপকের 'ব' বাংলাদেশ রাষ্ট্রের সাথে সাদৃশ্যপূর্ণ।

5 views

Related Questions