উদ্দীপকের বর্ণনার সাথে কোন যুগের অলংকার ও সাজসজ্জার মিল লক্ষ করা যায়? ব্যাখ্যা করো। (প্রয়োগ)
1 Answers
উদ্দীপকের বর্ণনার সাথে প্রাচীন যুগের বাংলার অলংকার ও সাজসজ্জার মিল লক্ষ করা যায়।\
বাংলার প্রাচীন যুগের ইতিহাস পাঠ করে জানা যায়, সেসময় বাংলার নারী-পুরুষ উভয়ই অলংকার পরিধান করত। উৎসব অনুষ্ঠানে পরার জন্য তারা বিশেষ পোশাকের ব্যবস্থা করত। তারা কানে কুণ্ডল, গলায় হার, আঙ্গুলে আংটি, হাতে বালা ও পায়ে মল ব্যবহার করত। তাছাড়া তখন বিভিন্ন অনুষ্ঠান নাচ, গান ইত্যাদির মাধ্যমে উদযাপন করা হতো। উদ্দীপকের বর্ণনায়ও দেখা যায়, নবম শ্রেণির ছাত্রী তৃনা সিলেটে বোনের বাড়ি বেড়াতে গিয়ে কৌতূহলবশত ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর পল্লীতে যায়। সেখানে মেয়েদের রকমারী অলংকার, বিশেষ করে কানে কুণ্ডল, হাতে বালা, পায়ে মল ও সাজসজ্জা দেখে সে মুগ্ধ হয়। সেখানকার নারী-পুরুষ সবাই অলংকার ব্যবহার করে। তাছাড়া সে বিশেষ কিছু অনুষ্ঠানে নাচ, গান, বাদ্যযন্ত্র হিসেবে ঢাক-ঢোল, খোল-করতাল এসবের ব্যবহার প্রত্যক্ষ করে। উপরের আলোচনা থেকে প্রতীয়মান হয়, উদ্দীপকের বর্ণনার সাথে প্রাচীন যুগের বাংলার অলংকার ও সাজসজ্জার মিল রয়েছে।