1 Answers

মিলনের বোনের বিয়েতে পরিবেশিত খাবারের সাথে আমার পাঠ্য বইয়ের প্রাচীন যুগের সাদৃশ্য লক্ষ করা যায়।

বর্তমান সময়ের মত প্রাচীন কালেও বাঙালির প্রধান খাদ্য ছিল ভাত, মাছ, মাংস, শাক-সবজি, দুধ, ঘৃত, ক্ষীর ইত্যাদি। চাল হতে প্রস্তুতকৃত নানা প্রকার পিঠা জনপ্রিয় মুখরোচক খাবার ছিল। তখন সকল প্রকার মাছ পাওয়া যেত। পূর্ববঙ্গে ইলিশ ও শুঁটকি মাছ খুব প্রিয় খাবার ছিল। তরকারির মধ্যে বেগুন, লাউ, কুমড়া, ঝিংগে, কাকরোল, কচু উৎপন্ন হতো। ফলের মধ্যে আম, কাঁঠাল, কলা, তাল, পেঁপে, নারকেল, ইক্ষু পাওয়া যেত। খাওয়া দাওয়া শেষে মসলাযুক্ত পান খাওয়ার রীতি ছিল।

উদ্দীপকের মিলনের বোনের বিয়েতে খাবার হিসেবে পরিবেশিত হয় ভাত, মাছ, মাংস, দই, মিষ্টি ও মসলাযুক্ত পান। উদ্দীপকের এই খাদ্য তালিকার সাথে উপরে আলোচিত প্রাচীনকালের খাদ্য তালিকার তুলনামূলক বিশ্লেষণ করলে খুব সহজেই অনুমেয় যে, উদ্দীপকে উল্লিখিত খাদ্য তালিকা প্রাচীন যুগের খাদ্য তালিকার অনুরূপ। তাই বলা যায়, মিলনের বোনের বিয়েতে যে খাদ্য পরিবেশন করা হয়েছে, তা প্রাচীন যুগের খাবারের সাথে সাদৃশ্যপূর্ণ।

4 views

Related Questions