1 Answers
উদ্দীপকে বর্ণিত চরিত্র 'ক'-এর চরিত্রের সাথে চরিতমালার বিশাখার মিল রয়েছে। বিশাখা ছিলেন ত্যাগের আদর্শে উজ্জীবিত এক নারী। তিনি আজীবন বুদ্ধ ও ভিক্ষুসঙ্ঘের সেবা করে গেছেন। বিশাখা বিবাহযোগ্য হয়ে উঠলে মিগার শ্রেষ্ঠী পুত্র পুণ্যবর্ধনের সঙ্গে তাঁর বিয়ে হয়। শ্বশুরালয়ে যাওয়ার পর শ্বশুর মিগার শ্রেষ্ঠী বিভিন্নভাবে তাকে বিব্রত করার চেষ্টা করেন। কিন্তু বিশাখা তাঁর পিতার দেওয়া উপদেশ অনুযায়ী চলার মাধ্যমে সে পরিস্থিতি মোকাবিলা করেন। তিনি নিজের সৎ চেতনা দ্বারা মিগার শ্রেষ্ঠীকে ভুল প্রমাণিত করেন। বিশাখা বিভিন্নভাবে ত্যাগ স্বীকার করার মাধ্যমে নিজের আদর্শকে বজায় রাখেন।
উদ্দীপকে বর্ণিত 'ক' ত্যাগ-তিতিক্ষার মাধ্যমে জীবনে প্রতিষ্ঠা লাভ করেছেন। চরিতমালায় বর্ণিত চরিত্র বিশাখার মধ্যেও উপরিউক্ত গুণের সমাবেশ ঘটেছে, যার মাধ্যমে তাদের চারিত্রিক সাদৃশ্য খুঁজে পাওয়া যায়।