উদ্দীপকে উল্লিখিত চরিত্রের সাথে চরিত্র মায়ার কোন চরিত্রের সাদৃশ্য বিদ্যমান ব্যাখ্যা কর। (প্রয়োগ)
1 Answers
উদ্দীপকে উল্লিখিত চরিত্র সীমা বড়ুয়ার সাথে চরিতমালার থেরী পূর্ণিঝর চরিত্রের সাদৃশ্য বিদ্যমান। পূর্ণিকা গৌতম বুদ্ধের সময় শ্রাবস্তীতে চরিত্রোপন্ডিকের গৃহের কৃতদাসের কন্যারূপে জন্মগ্রহণ করেন। নদী থেকে জল আহরণ করা ছিল পূর্ণিকার নিত্যকর্ম। নদী থেকে জল আনতে গিয়ে তিনি এক উদকশুদ্ধি ব্রাহ্মণকে যুক্তি দ্বারা স্বমতে আনতে সক্ষম হন। এই পুণ্যকর্মের প্রভাবে প্রভু তাকে দাসত্ব থেকে মুক্তি দেন। মুক্তি পেয়ে সঙ্গে প্রবেশ করে তিনি অর্হত্ব ফল লাভ করেন। পূর্ণিকা একজন সামান্য ক্রীতদাসী হয়েও সৎ চেতনা ও কুশলকর্মের প্রভাবে জগতে খ্যাতি লাভ করেছিলেন।
এক্ষেত্রে বলা যায়, উদ্দীপকে উল্লিখিত চরিত্র সীমা বড়ুয়ার সাথে চরিতমালার পূর্ণিকার চরিত্রের সাদৃশ্য লক্ষ করা যায়। কারণ ক্রীতদাসী হওয়া সত্ত্বেও তারা দুজনেই ছিলেন সৎ চেতনার অধিকারী। এই সততার দ্বারা তারা মর্যাদার আসনে অধিষ্ঠিত হয়েছিলেন।