1 Answers
উদ্দীপকে উল্লিখিত বিষয়বস্তুর সঙ্গে 'প্রবাস বন্ধু' রচনার ভ্রমণাভিজ্ঞতার দিকটির সাদৃশ্য রয়েছে।
মানুষ প্রধানত দুভাবে জ্ঞান অর্জন করে। এক বই পড়ে, দুই ভ্রমণ করে। ভ্রমণকাহিনি পড়ে মানুষ বিভিন্ন দেশ সম্পর্কে জানতে পারে। আবার সেসব দেশ ভ্রমণ করে বাস্তব জ্ঞান অর্জন করতে পারে। বই অতি সহজে মানুষকে জ্ঞান দান করে। কিন্তু ভ্রমণ করে নিজের চোখে দেখে যে জ্ঞান অর্জিত হয় তা অনেক বেশি বাস্তব এবং আনন্দদায়ক।
উদ্দীপকে কোনো নির্দিষ্ট ব্যক্তির ভ্রমণাভিজ্ঞতা না থাকলেও সেখানে এটি সম্পর্কে দিকনির্দেশনা আছে। এতে বিভিন্ন লেখকের ভ্রমণকাহিনিতে সংশ্লিষ্ট দেশ বা অঞ্চলের প্রকৃতি, মানুষ, সমাজ, সংস্কৃতির নানা পরিচয় লিপিবদ্ধ হয়েছে। তাই ভ্রমণকাহিনি পড়লে একটি দেশ বা অঞ্চলের বিভিন্ন বিষয়ের সঙ্গে পরিচিত হওয়া যায়। ভ্রমণাভিজ্ঞতার লিপিবদ্ধ বর্ণনা মানুষকে বিভিন্ন দেশ ভ্রমণে আগ্রহী করে তোলে। 'প্রবাস বন্ধু' রচনায় লেখক আফগানিস্তানে তাঁর ভ্রমণের অভিজ্ঞতা তুলে ধরেছেন। এখানেই উদ্দীপকের সঙ্গে 'প্রবাস বন্ধু' রচনার সাদৃশ্য বিদ্যমান।