1 Answers

না, উদ্দীপকটি 'প্রবাস বন্ধু' রচনার সমগ্র ভাব ধারণ করতে পারেনি। 

স্বাধীনতাপ্রিয় মানুষ মুক্তির স্বাদ লাভ করতে চায়। সাধারণত অজানাকে জানার উদ্দেশ্যে মানুষ ভ্রমণ করে। ভ্রমণে গিয়ে নিজের চোখে দেখে বিভিন্ন স্থান-বস্তু সম্পর্কে মানুষ বাস্তব জ্ঞান অর্জন করে। এই জ্ঞান মানুষের হাতে-কলমে শিক্ষালাভের সঙ্গে সম্পৃক্ত।

'প্রবাস বন্ধু' রচনায় আফগানিস্তানের জীবন-সংস্কৃতি এবং প্রকৃতি তুলে ধরা হয়েছে। এতে আবদুর রহমান নামের এক আফগান ব্যক্তি এ রচনাকে ভিন্ন মাত্রা দিয়েছে। সে কাবুল সম্পর্কে বিভিন্ন খুঁটিনাটি তথ্যের সন্ধান দিয়ে লেখককে মুগ্ধ করেছে। উদ্দীপকেও ভ্রমণকাহিনি পাঠের অভিজ্ঞতা এবং এর প্রয়োজনীয়তা সম্পর্কে আলোকপাত করা হয়েছে। ভ্রমণকাহিনি পাঠ ভ্রমণ সম্পর্কে আগ্রহী করে বিভিন্ন দেশ সম্পর্কে আমাদের জ্ঞানকে সমৃদ্ধ করার বিষয়টি এখানে তুলে ধরা হয়েছে। তবে ভ্রমণকারী হিসেবে কোনো স্থানে ভ্রমণ আর ভ্রমণকাহিনি পাঠ দুটো বিষয় এক নয়।

'প্রবাস বন্ধু' ভ্রমণকাহিনিতে আবদুর রহমান চরিত্রের সরলতা, স্বদেশপ্রেম, অতিথিপরায়ণতা ও দায়িত্ববোধের প্রকাশ ঘটেছে। তার সরল আতিথেয়তায় লেখক মুগ্ধ হয়েছেন। এসব বিষয় উদ্দীপকে নেই। 'প্রবাস বন্ধু' রচনায় আবদুর রহমানের বর্ণনা লেখকের কাবুল ভ্রমণকে অর্থপূর্ণ করে তুলেছে। এ বিষয়টি উদ্দীপকে নেই। এ কারণে বলা যায়, উদ্দীপকটি 'প্রবাস বন্ধু' রচনার সমগ্র ভাব ধারণ করেনি

5 views

Related Questions