1 Answers

"উদ্দীপকটি 'প্রবাস বন্ধু' ভ্রমণকাহিনির একজন ব্যক্তির কথা স্মরণ করিয়ে দেয়, সমগ্র ভাব নয়।"- মন্তব্যটি যথার্থ। 

ভ্রমনকাহিনি থেকে একটি দেশ এবং সেই দেশ সম্পর্কে অনেক ধারণা পাওয়া যায়। বিশেষ করে সেই দেশের মানুষ, তাদের পোশাক- পরিচ্ছদ, খাওয়া-দাওয়া, জীবনাচরণ সম্পর্কে সম্যক ধারণা লাভ করা যায়। প্রবাসের আতিথেয়তা মানুষকে মুগ্ধ করে।

'প্রবাস বন্ধু' ভ্রমণকাহিনিতে আফগানিস্তানের ভূমি, পরিবেশ, সেখানকার মানুষ ও তাদের সহজ-সরল জীবনাচরণ, বিচিত্র খাদ্য ইত্যাদি বিষয় সম্পর্কে জানা যায়। আফগানিস্তানের রাজধানী কাবুলে থাকার সময় লেখকের দেখভালের দায়িত্ব পড়ে আবদুর রহমান নামের এক ব্যক্তির ওপর। সে রান্না থেকে শুরু করে সব কাজ দক্ষতার সঙ্গে করে। লেখকের বর্ণনায় আফগানিস্তানের প্রাকৃতিক সৌন্দর্য এবং আবদুর রহমানের স্বদেশপ্রেম প্রকাশ পেয়েছে। উদ্দীপকে রয়েছে মিশরীয় খাবার ও বাবুর্চির আপ্যায়নের কথা। বাবুর্চি তার রান্না ও আপ্যায়নের মাধ্যমে সবাইকে মুগ্ধ করেছে। আর এই বাবুর্চি 'প্রবাস বন্ধু' ভ্রমণকাহিনির আবদুর রহমানের কথা স্মরণ করিয়ে দেয়।

উদ্দীপকটিতে বর্ণিত বাবুর্চি ও তার রান্নার কথা 'প্রবাস বন্ধু' ভ্রমণকাহিনির আবদুর রহমানের কথা স্মরণ করিয়ে দেয়। কিন্তু 'প্রবাস বন্ধু' ভ্রমণকাহিনিতে আরও কিছু বিষয় সম্পর্কে আলোচনা করা হয়েছে। বিশেষ করে আফগানিস্তানের প্রাকৃতিক সৌন্দর্য, সেখানকার মানুষজনের খাদ্যাভ্যাস, আতিথেয়তা ইত্যাদি বিষয় আলোচিত হয়েছে, যা উদ্দীপকে নেই। আর সে কারণেই উদ্দীপকটি ভ্রমণকাহিনির সমগ্র ভাব প্রকাশ করে না। তাই বলা যায়, প্রশ্নোক্ত মন্তব্যটি যথার্থ।

5 views

Related Questions