1 Answers
"পল্লিসাহিত্যের প্রয়োজনীয়তা ও গুরুত্বের দিক বিবেচনায় উদ্দীপক ও 'পল্লিসাহিত্য' প্রবন্ধের মূলভাব একসূত্রে গাঁথা।"- মন্তব্যটি যথার্থ।
'পল্লিসাহিত্য' একটি দেশের জাতীয় ঐতিহ্য ও সংস্কৃতির ধারক ও বাহক। পল্লিসাহিত্যে একটি জাতির নৃতাত্ত্বিক পরিচয় বিদ্যমান থাকে। পল্লিসাহিত্যে মানুষের জীবনের বাস্তব রূপ প্রতিফলিত হয়ে থাকে।
উদ্দীপকে পল্লিসাহিত্য তথা লোকসাহিত্যকে বিলুপ্তির হাত থেকে রক্ষা করার উদ্যোগের কথা বলা হয়েছে। এই বিষয়টি 'পল্লিসাহিত্য' প্রবন্ধে প্রতিফলিত লোকসাহিত্যের সংরক্ষণ ও বিকাশের দিকটির সঙ্গে সাদৃশ্যপূর্ণ। পল্লিসাহিত্যে মানুষের বাস্তব জীবনের আনন্দ- বেদনার যে পরিচয় পাওয়া যায় তা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। কারণ পল্লিসাহিত্যের লোককাহিনিগুলো যুগ যুগ ধরে মানুষের মুখে মুখে আবর্তিত হয়েছে। তাই সেগুলো সংরক্ষণের মধ্য দিয়ে বহু যুগের চলমান সমাজব্যবস্থা এবং সভ্যতা বিবর্তনের পরিচয় লাভ করা সম্ভব।
'পল্লিসাহিত্য' প্রবন্ধে পল্লিসাহিত্যের কয়েকটি বিশেষ দিক প্রতিফলিত হয়েছে। লেখক এখানে পল্লিসাহিত্যের গুরুত্ব বর্ণনা করেছেন। উদ্দীপকেও এ বিষয়টির বাস্তব প্রতিফলন ঘটেছে। বিশ্বের বিভিন্ন দেশে এই সাহিত্য সংরক্ষণের উদ্যোগের ফলে তা বিলুপ্তির হাত থেকে রক্ষা পেয়ে প্রসারতা লাভ করছে। এসব দিক বিচারে তাই বলা যায়, প্রশ্নোক্ত মন্তব্যটি যথার্থ।