1 Answers
"প্রকৃত শিক্ষা সম্বন্ধে উদ্দীপক এবং 'শিক্ষা ও মনুষ্যত্ব' প্রবন্ধ উভয় লেখকের দৃষ্টিভঙ্গি ও মূল্যবোধ সমান্তরাল।"- মন্তব্যটি যথার্থ।
প্রকৃত শিক্ষার মাধ্যমে মনুষ্যত্ব লাভ করা যায়- যা মানবজীবনের সর্বাপেক্ষা প্রয়োজনীয় বস্তু। শিক্ষার লক্ষ্য সম্বন্ধে সচেতন থাকলে সহজেই কাঙ্ক্ষিত বস্তুর দেখা পাওয়া সম্ভব হয়। তাই মানুষের মতো মানুষ হতে হলে, মানবীয় গুণাবলির অধিকারী হতে হলে অবশ্যই প্রকৃত শিক্ষা লাভ করতে হবে।
উদ্দীপকে শিক্ষার আসল উদ্দেশ্য সম্পর্কে আলোকপাত করা হয়েছে। এখানে লেখক বলেছেন শুধু চাকরির জন্যই শিক্ষা লাভ করা উচিত নয়। এতে শিক্ষার কোনো সার্থকতা থাকে না। শিক্ষার উদ্দেশ্য হচ্ছে মানুষকে এই সুন্দর ভুবনে কল্যাণ, প্রেম ও সৌন্দর্যপুষ্ট জীবনযাপনে শক্তিমান ও দৃষ্টিক্ষম করে তোলা। লেখকের এই দৃষ্টিভঙ্গি 'শিক্ষা ও মনুষ্যত্ব' প্রবন্ধের লেখকের চেতনা ও দৃষ্টিভঙ্গির সমান্তরাল। কেননা আলোচ্য প্রবন্ধে লেখক এই বিষয় নিয়ে আলোচনা করেছেন।
'শিক্ষা ও মনুষ্যত্ব' প্রবন্ধে প্রাবন্ধিক বলেছেন শিক্ষাই আমাদের মানবতার ঘরে নিয়ে যেতে পারে। অর্থ-চিন্তার নিগড়ে বন্দি থাকলে কখনই প্রকৃত শিক্ষা লাভ করা যায় না। প্রাবন্ধিকের মতে অন্ন-বস্ত্রের প্রাচুর্যের চেয়ে মুক্তি বড়। আর এই মুক্তি এনে দিতে পারে যথার্থ শিক্ষা। শিক্ষা লাভের মাধ্যমে মনুষ্যত্বের বিকাশ ঘটে। শিক্ষার আসল কাজ হচ্ছে মূল্যবোধ সৃষ্টি করা। প্রাবন্ধিকের এই চেতনা উদ্দীপকের লেখকের চেতনার সঙ্গে মিলে যায়। সুতরাং বলা যায়, প্রশ্নোক্ত মন্তব্যটি যথার্থ।