1 Answers
সাদৃশ্য থাকলেও আয়েশা সম্পূর্ণভাবে মমতাদি হয়ে উঠতে পারেনি।- মন্তব্যটি যথার্থ।
পরিশ্রম করলে জীবনে একদিন সাফল্য আসবেই। এই ভাবনায় যারা বিশ্বাস করে তারা কখনই অসৎপথে উপার্জন করতে চায় না। কারণ পৃথিবীতে কোনো কাজই ছোট নয়, অসম্মানের নয়।
উদ্দীপকের আয়েশা সৎপথে উপার্জনের জন্য অন্যের বাসায় কাজ করতে চায়। অভাবের তাড়নায় সে সংসারের যেকোনো কাজ করতে রাজি থাকে। এই দিকটি মমতাদির চরিত্রেও লক্ষযোগ্য। সেও লেখকের বাড়ি আসে কাজের আশায় এবং পনেরো টাকা মাইনেতে কাজে বহাল হয়। উদ্দীপকের আয়েশার কাজ মমতাদির কর্মক্ষেত্রের সঙ্গে সাদৃশ্যপূর্ণ হলেও সে মমতাদি চরিত্রের সম্পূর্ণ বৈশিষ্ট্য ধারণ করতে পারেনি।
'মমতাদি' গল্পের প্রধান চরিত্র মমতাদি। সে অভাবের তাড়নায় অন্যের বাড়িতে কাজ করতে আসে। তবে তার আত্মমর্যাদাবোধ প্রবল। লেখক আলোচ্য গল্পে তাকে একজন কর্মঠ মমতাময়ী দায়িত্বশীল আত্মমর্যাদাবোধসম্পন্ন নারী হিসেবে প্রতিষ্ঠা করেছেন। তার চরিত্রের এসব দিক উদ্দীপকের আয়েশা চরিত্রের মাঝে অনুপস্থিত। সুতরাং বলা যায়, আংশিক সাদৃশ্য থাকলেও আয়েশা সম্পূর্ণরূপে মমতাদি হয়ে উঠতে পারেনি। সুতরাং মন্তব্যটিকে যথার্থ বলা যায়।