1 Answers
মিল থাকলেও উদ্দীপকের মেয়েটি এবং 'মমতাদি' গল্পের মমতাদি পুরোপুরি এক নয়। মন্তব্যটি যথার্থ।
অভাবে পড়ে মানুষ অনেক সময় অন্যের বাড়িতে গৃহকর্মীর কাজ নেয়। তাই কাজের লোক বলে তাদের প্রতি অমানবিক হওয়া উচিত নয়। কারণ তারাও মানুষ, তাদেরও আত্মসম্মানবোধ আছে। তাদের প্রতি সহানুভূতিশীল হওয়া আমাদের মানবিক দায়িত্ব।
উদ্দীপকে একজন গৃহকর্মীর কর্মদক্ষতা এবং কম কথা বলার বৈশিষ্ট্য তুলে ধরা হয়েছে। তার এই স্বভাব-বৈশিষ্ট্য 'মমতাদি' গল্পের মমতাদির স্বভাব-বৈশিষ্ট্য ও কর্মদক্ষতার সঙ্গে সাদৃশ্যপূর্ণ। এই মিলের দিকটি ছাড়া উদ্দীপকে 'মমতাদি' গল্পের আর কোনো বিশেষ দিকের প্রতিফলন ঘটেনি। স্বামীর চাকরি চলে যাওয়া, সংসারের অভাব-অনটন, জীর্ণশীর্ণ পরিবেশে বসবাস করেও মমতাদি আত্মমর্যাদাবোধসম্পন্ন নারী। সে গৃহকর্ত্রীর বাড়ির রান্নাবান্নাসহ সব কাজ করলেও সেখানে খাবে না বলে স্পষ্ট জানিয়ে দিয়েছে। এসব দিক উদ্দীপকে নেই।
'মমতাদি' গল্পে গৃহকর্মে নিয়োজিত ব্যক্তির প্রতি মানুষের মানবিক আচরণের দিকটি গুরুত্ব পেয়েছে। উদ্দীপকে সেই দিকটি প্রকাশ পায়নি। 'মমতাদি' গল্পে মমতাদির প্রতি গৃহকর্ত্রীর মানবিক আচরণ এবং তার স্কুলপড়ুয়া ছেলেটির প্রতি মমতাদির যে স্নেহ-মমতা প্রকাশ পেয়েছে তা উদ্দীপকে নেই। এসব দিক বিচারে তাই বলা যায়, প্রশ্নোক্ত মন্তব্যটি যথার্থ।