1 Answers

আংশিক মিল থাকলেও উদ্দীপকটি 'সুভা' গল্পের বিষয়বস্তুকে ধারণ করে না- মন্তব্যটি যথার্থ। 

অন্যের উপকার করে যারা যথার্থ সুখী হয় তারা মহৎ। অথচ এসব লোককে মানুষ সহজে চিনতে পারে না। ভুল বুঝে তাদের সঙ্গে বৃঢ় ব্যবহার করে। সংসারের স্বাভাবিক নিয়মে তাদের বিচার করা যায় না।

উদ্দীপকের রিপভ্যান এমনই একজন পরোপকারী মানুষ ছিল। সে নিজের সংসারের ওপর তেমন একটা গুরুত্ব দিত না। পড়শির কাজ করতে সে বেশি উৎসাহী ছিল এবং শান্তশিষ্টভাবে বসে মাছ ধরত। এ ধরনের একটি চরিত্র 'সুভা' গল্পের প্রতাপ। সেও সারা দিন মাছ ধরার জন্য ছিপ ফেলে বসে থাকত। অন্যের কাজ করে আনন্দ পেত। উদ্দীপকটি গল্পের এই দিকটি ছাড়া অন্য কোনো ভাব ও বিষয় প্রকাশ করতে পারেনি।

'সুভা' গল্পটিতে বাকপ্রতিবন্ধী কিশোরী সুভার প্রতি লেখকের ভালোবাসা ও মমত্ববোধ প্রকাশ পেয়েছে। লেখক মূলত এ গল্পের মাধ্যমে প্রতিবন্ধী মানুষের আশ্রয়ের জন্য একটি জগৎ তৈরি করেছেন এবং সেই সঙ্গে তাদের প্রতি আমাদের মমত্ববোধের উন্মেষ ঘটাতে চেয়েছেন। গল্পের এই উদ্দেশ্য সফল করার জন্য লেখক অনেক ঘটনা, চরিত্র ও অনুষঙ্গ উপস্থাপন করেছেন যার মধ্যে প্রতাপ চরিত্র অন্যতম। উদ্দীপকটি শুধু উক্ত চরিত্রকে নির্দেশ করতে সক্ষম হয়েছে, মূলভাব ধারণ করতে পারেনি। সুতরাং বলা যায়, প্রশ্নোক্ত মন্তব্যটি যথার্থ।

5 views

Related Questions