1 Answers

"উদ্দীপকের সন্তান ও 'একাত্তরের দিনগুলি' রচনার রুমীর মতো তরুণদের অদম্য চেতনাই আমাদের স্বাধীনতা এনে দিয়েছে।"- মন্তব্যটি সার্থক। 

১৯৫২ ও ১৯৭১ সাল আমাদের জাতীয় জীবনের অত্যন্ত তাৎপর্যপূর্ণ দুটি বছর। ১৯৫২ সালে তরুণ ছাত্র-জনতা পাকিস্তানি শাসক বাহিনীর কাছ থেকে মায়ের ভাষার অধিকার আদায় করে নেন তাঁদের তাজা রক্তের বিনিময়ে। অন্যদিকে ১৯৭১ সালেও বাঙালি তরুণ- যুবকরা যুদ্ধ করে দেশকে স্বাধীন করেছিলেন। জাতীয় জীবনের এই গুরুত্বপূর্ণ দুটি পর্যায়ে তরুণদের ভূমিকা ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ।

উদ্দীপকের সন্তান তাঁর মাকে চিঠি লিখে ভাষা আন্দোলনের কথা আবেগময় ভাষায় প্রকাশ করেছেন। তিনি বলেছেন- মাগো ওরা বলেছে সবার মুখের ভাষা কেড়ে নেবে, তোমার ভাষায় আর গল্প শুনতে দেবে না। তারপরই তেজোদ্দীপ্ত ভাষায় বলেছেন, তাই কি হয় মা? আর এভাবেই তিনি ভাষা আন্দোলনে জড়িয়ে পড়ে নিজের রক্ত দিয়ে মায়ের ভাষার মর্যাদা প্রতিষ্ঠিত করেন। 'একাত্তরের দিনগুলি' রচনার রুমীও উদ্দীপকের এই সন্তানের মতোই তেজোদ্দীপ্ত। দেশের মানুষের ওপর পাকিস্তানি বাহিনীর হত্যাযজ্ঞ দেখে সে আর চোখ মেলে দাঁড়িয়ে থাকতে পারেনি, প্রতিরোধ যুদ্ধে অংশ নিয়েছে। শেষ পর্যন্ত পাকিস্তানি সেনাদের হাতে ধরা পড়ে তার করুণ মৃত্যু হয়।

উদ্দীপকের তরুণ রুমীর মতোই অদম্য সাহসী তেজোদ্দীপ্ত ছিলেন। দেশমাতৃকার জন্য তাঁরা অকাতরে নিজ নিজ জীবন বিলিয়ে দিয়েছেন। এ রকম লাখো তরুণের রক্তের বিনিময়েই আমাদের দেশের স্বাধীনতা আসে। তাঁদের অদম্য সাহস আর ত্যাগই দেশকে হানাদারমুক্ত করে। তাই বলা যায় যে, প্রশ্নোক্ত মন্তব্যটি সার্থক।

5 views

Related Questions