1 Answers

"সাদ্যপূর্ণ বিষয়টিই 'পল্লিসাহিত্য' প্রবন্ধের একমাত্র বিষয় নয়।"- মন্তব্যটি যথার্থ।

বাঙালির অস্তিত্বের সঙ্গে মিশে আছে পল্লিসাহিত্যের কোমল নির্যাস। পল্লিবাংলার আনাচে-কানাচে ছড়িয়ে-ছিটিয়ে থাকা এই অমূল্য সম্পদগুলো আমাদের জীবনের কথা বলে, মন ও মননের ভাব প্রকাশ করে।

উদ্দীপকে পল্লিসাহিত্যের গুরুত্বপূর্ণ নিদর্শন হিসেবে 'মৈমনসিংহ গীতিকা'র কথা বলতে গিয়ে লেখক বলেন- পাঠক মৈমনসিংহ- গীতিকায় এক নতুন রাজ্যে প্রবেশ করবেন। এখান থেকেই আমরা রূপকথার বিভিন্ন নারী-চরিত্র কাঞ্চনমালা, মালঞমালা, পুষ্পমালা, শঙ্খমালা ইত্যাদি চরিত্রের দেখা পাই। 'পল্লিসাহিত্য' প্রবন্ধেও এ বিষয়টি আলোচিত হয়েছে। তবে এটিই আলোচ্য প্রন্থের একমাত্র বিষয় নয়। বহু বিষয় ও ভাব আলোচ্য প্রবন্ধের বিষয় ভাবনাকে সুদূরপ্রসারী করেছে।

'পল্লিসাহিত্য' প্রবন্ধে লেখক পল্লিসাহিত্যের বিশেষ কয়েকটি দিক নিয়ে আলোচনা করেছেন। উদ্দীপকের প্রসঙ্গটি আলোচ্য প্রবন্ধের অন্যতম একটি বিষয়মাত্র। এটি ছাড়াও এখানে পল্লিসাহিত্যের অন্যান্য শাখা যেমন- উপকথা, ডাক ও খনার বচন, প্রবাদ-প্রবচন, পল্লিগীতি-জারি-সারি গান, প্রত্নতত্ত্ব ও নৃতত্ত্ব ইত্যাদি বিষয় নিয়ে আলোচনা করেছেন এবং পাশাপাশি বাংলাদেশের লোকসংস্কৃতির সংরক্ষণ ও প্রসারের জন্য পল্লিসাহিত্যের বিচিত্র সম্পদ বিশেষ যত্নের সঙ্গে আহরণ ও সংরক্ষণ করার প্রয়োজনীয়তা ও গুরুত্ব তুলে ধরেছেন। এসব দিক উদ্দীপকে অনুপস্থিত। সুতরাং বলা যায়, প্রশ্নোক্ত মন্তব্যটি যথাথ।

4 views

Related Questions