1 Answers

শ্রেয়সি দৃষ্টিপ্রতিবন্ধী। শ্রেয়সি ক্লাসে ঠিকমতো লিখতে না পারার কারণে শ্রেণি শিক্ষক তাকে শাস্তি দেন যা যুক্তিসঙ্গত নয়।

স্কুলের প্রধান শিক্ষক বিষয়টি অবগত হয়ে শ্রেণি শিক্ষককে শ্রেয়সির মানসিক স্বাস্থ্য গঠনের ব্যাপারে সচেতন হতে বলেন। যা আমি যথার্থ বলে মনে করি।

শিক্ষকের আচরণ ও পাঠ্যক্রম শ্রেয়সির মানসিক বিকাশের জন্য গুরুত্বপূর্ণ। কঠিন পাঠ্যক্রম, শ্রেণিকক্ষে কঠোর শাস্তি প্রদান, বিদ্যালয়ের বিশৃঙ্খল পরিবেশ শ্রেয়সির মানসিক স্বাস্থ্য ক্ষুণ্ণ করতে পারে। একজন শিক্ষকই পারে স্বভাবে লাজুক, নিঃসঙ্গ বা আত্মধারণাহীন শিশুকে সহযোগিতা করে আত্মবিশ্বাস অর্জনে সহায়তা করতে। পরবর্তীকালে আত্মবিশ্বাসী হয়ে সে অন্যদের সাথে সুস্থ স্বাভাবিক সম্পর্ক গড়ে তুলতে পারে। এক্ষেত্রে শ্রেয়সি যেহেতু প্রতিবন্ধী সেহেতু তার শ্রেণি শিক্ষক তাকে বিশেষ যত্ন নিয়ে পড়াবেন।

তাই বিদ্যালয়ের পরিবেশ ও শিক্ষকের আচরণ যাতে শিশুর মানসিক স্বাস্থ্য বিকাশে সহায়ক হয় সেদিকে লক্ষ রাখতে হবে।

4 views

Related Questions