1 Answers
গার্হস্থ্য বিজ্ঞান বিভাগের শিক্ষিকা শিরিন আক্তার মনে করেন পিতামাতার শাসন পদ্ধতি পিতামাতা ও সন্তানের সম্পর্কের মধ্যে বিরোধ সৃষ্টি করে। এজন্য দু'পক্ষই সমান দায়ী। তার মন্তব্য সঠিক বলে আমি মনে করি।
তরুণ বয়সের ছেলেমেয়েরা বেড়ে ওঠার সাথে সাথে তাদের যোগ্যতার বিষয়ে মা-বাবা নিজেদের ধারণার পরিবর্তন করেন না। ফলে শিশুর মতো তাদের সাথে আচরণ করেন। আবার কখনো চান ছেলে মেয়েরা পূর্ণবয়স্ক ব্যক্তির মতো দায়িত্বশীল হোক। সন্তান ও পিতামাতার মধ্যে দৃষ্টিভঙ্গির এ ধরনের ব্যবধানই তাদের মধ্যে বিরোধ সৃষ্টি হয়। তারুণ্যে ছেলেমেয়েরা অভিযোগ করে, মা-বাবা তাদের বোঝেন না। তারা তাদের শাসন পদ্ধতি পছন্দ করে না। তারা মনে করে অন্যায়ভাবে তাদের শাস্তি দেওয়া হচ্ছে। এ বয়সী ছেলেমেয়েরা পরিবারের বয়স্কদের আচরণের সূক্ষ্ম বিশ্লেষণ করে।
অনেক মা-বাবা সন্তানদের কঠোর শাসনে রাখেন আবার অনেকে অতিরিক্ত প্রশ্রয় দেন। যার দুটোই তরুণ বয়সের ছেলেমেয়েদের জন্য খারাপ। শিশুকে সর্বদা শাসনের মধ্যে রাখলে এবং তার বেড়ে ওঠাকে মেনে না নিয়ে তাদের সাথে বিরোধ করলে ছেলেমেয়ের সাথে পিতামাতার দ্বন্দ্ব লেগে যায়। এসকল আলোচনা হতে বোঝা যায় এ বয়সী ছেলেমেয়েদের সাথে পিতামাতার লালন পালন পদ্ধতির ত্রুটি ও দু'পক্ষের মনোভাবের পার্থক্যই তাদের সম্পর্কের অবনতি ঘটানোর