1 Answers
উদ্দীপকে অধ্যাপকের আলোচনার দ্বিতীয় ব্যক্তি হলেন হযরত ইমাম আবু হানিফা (র.)। ইমাম আবু হানিফা (র.) ছিলেন ফিকাহশাস্ত্রের উদ্ভাবক। তিনি তাঁর ৪০ জন ছাত্রের সমন্বয়ে 'ফিকাহ সম্পাদনা বোর্ড' গঠন করেন। এই বোর্ড দীর্ঘ ২২ বছর কঠোর সাধনা করে ফিকাহকে একটি পূর্ণাঙ্গ শাস্ত্র হিসেবে রূপ দান করেন। পরবর্তীতে মাত্র ১০ জন নিয়ে বোর্ড গঠন করেন। ফিকাহশাস্ত্র প্রচার ও প্রসারের ক্ষেত্রে এই বোর্ডের অবদান সবচেয়ে বেশি। কোনো মাসআলার জন্য এ বোর্ড গবেষণা করত এবং কুরআন-হাদিসের আলোকে গবেষণা করে সমাধান দিত। ফিকাহশাস্ত্রে অসাধারণ পাণ্ডিত্য থাকা সত্ত্বেও সরকার কর্তৃক দেওয়া সুযোগ-সুবিধা প্রত্যাখ্যান করে ইমাম আবু হানিফা নৈতিক ও দীনি ইলমের মর্যাদা সমুন্নত রেখেছেন। প্রধান বিচারপতির দায়িত্ব গ্রহণ না করাতে তাকে জেলখানায় আবদ্ধ রাখা হয়। পরবর্তীতে খলিফার নির্দেশে বিষপ্রয়োগে তার মৃত্যু ঘটে।
সুতরাং বলা যায়, অধ্যাপকের আলোচনায় দ্বিতীয় ব্যক্তি হলেন ইমাম আবু হানিফা (র.)।