1 Answers
উদ্দীপকে জেরিনের উপলব্ধিতে যাকাতের প্রতি ইঙ্গিত দেওয়া হয়েছে। যাকাতের মাধ্যমে ধনী-গরিবের পার্থক্য দূর করা সম্ভব। অর্থনৈতিকভাবে ধনী ও গরিব উভয় শ্রেণির মানুষ সমাজে রয়েছে। ধনী ও গরিবের মাঝে আর্থিক সমন্বয় সাধন করতেই আল্লাহ তায়ালা যাকাতের বিধান দিয়েছেন। যাকাত আদায় করলে সমাজের দুর্বল লোকেরাও আর্থিকভাবে সবল হয়ে উঠবে। ফলে ধনী ও গরিবের মধ্যে সেতুবন্ধ তৈরি হবে। তাই তো রাসুল (স.) বলেছেন, “যাকাত হলো ইসলামের সেতুবন্ধ।” (বায়হাকি)
উদ্দীপকে অভাবগ্রস্ত মানুষের ভাগ্য উন্নয়নে জেরিনের ভাবনা বাস্তব। ধনীরা বছরান্তে তাদের যাকাতযোগ্য সম্পদের শতকরা ২.৫০ হারে দারিদ্র্য দূরীকরণে পরিকল্পিতভাবে খরচ করলে ধনী- গরিবের পার্থক্য দূর করা সম্ভব।
আল্লাহ তায়ালা বলেন- كَى لَا يَكُوْنَ دُوْلَةٌ بَيْنَ الْأَغْنِيَاءِ مِنْكُمْ
অর্থ : “যাতে সম্পদ শুধু তোমাদের অর্থশালীদের মধ্যেই আবর্তিত না হয়।” (সূরা আল-হাশর: ৭)
সুতরাং বলা যায়, সমাজে যাকাতের পরিকল্পিত ব্যবহারে ধনী- গরিবের পার্থক্য দূর করা সম্ভব।