1 Answers

প্রশ্নে বর্ণিত সর্বশেষ দুজন মনীষী বলতে আল খারেযমী ও ইবনে সিনার কথা বলা হয়েছে। এর মধ্যে আল খারেযমী গ্রিক ভূগোলবিদ টলেমির একটি গ্রন্থ অনুবাদ করে সাথে একটি মানচিত্রও সংযোজন করেছেন এবং তিনিই পৃথিবীকে সপ্তমণ্ডলে ভাগ দেন, যার সূত্র ধরেই পৃথিবীকেই সাতটি মহাদেশে ভাগ করা হয়। প্রখ্যাত দার্শনিক ও বিশ্ববিখ্যাত চিকিৎসাবিদ ইবনে সিনা একই সাথে চিকিৎসাশাস্ত্র ও চিকিৎসা প্রণালি এবং শল্য চিকিৎসারও পথিকৃৎ। তাঁর রচিত শতাধিক গ্রন্থের মধ্যে 'কানুন ফিব্বি' নামক গ্রন্থটিকে চিকিৎসা শাস্ত্রের বাইবেল বলা হয়।

সুতরাং নিঃসন্দেহে বলা যায়, ফাতেমার ধারণাই সঠিক ও যথাযথ। কারণ উক্ত দুজন মনীষীকে বাদ দিয়ে আধুনিক জ্ঞান-বিজ্ঞানের ইতিহাস কখনো পূর্ণতা পাবে না।

4 views

Related Questions